ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দৌলতপুরে আ’লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত

দৌলতপুর প্রতিনিধি: নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে জেল হত্যা দিবস স্মরণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ সহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে উপজেলা অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ সরওয়ার জাহান বাদশাহ্ ।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ছাদিকুজ্জামান খান সুমন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ বাবলু,যুবলীগ নেতা আব্দুল কাদের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন,স্বাধীনতা বিরোধীরা ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতিকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করে। তিনি আরোও বলেন, মুক্তির সংগ্রামের অগ্রদূত জাতীয় চার নেতাকে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করাই ছিল জাতীয় চার নেতার মূলমন্ত্র। তারা কখনই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেনি। শত প্রলোভন দিয়েও তাদেরকে আদর্শচ্যুত করা যায়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই এই হত্যাকান্ড ঘটানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

দৌলতপুরে আ’লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত

আপডেট টাইম : ০৭:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০