ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পান বরজ আগুনে পুড়ে ছাই

দৌলতপুর জয়রামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে পান বরজ আগুনে পুড়ে ছাই

খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫০০ পিলি পান বরজ আগুনে পুড়ে ছাই। এলাকাজুড়ে প্রায় ১৪ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এই অগ্নিকান্ডে ১০ জনের বেশী পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকারও বেশি ছাড়িয়ে যাবে বলে স্থানীয়রা জানান।
শুক্রবার (৩ মে) অনুমান দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে পান বরজে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।ভেড়ামারা ফায়ার সার্ভিস ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীও সূত্রে জানা যায়, জয়রামপুর গ্রামের রুবেল ইসলামের ২ বিঘা, মানারুল ইসলামের দেড় বিঘা, আজের উদ্দীনের ২ বিঘা, হবিবার, বাবু, কোরবান, ভাদু, ইংরাজুলসহ মোট ১০ জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
স্থানীয় রাজনৈতিক নেতা মাজহারুল ইসলাম পিকলু বলেন, এ অগ্নিকাÐে পানচাষিদের ও এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই এলাকায় অর্থনীতি নির্ভর করে পান চাষের ওপর। এই ক্ষতি সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। ক্ষতিগ্রস্তদের দ্রæত সরকারি সহায়তা প্রয়োজন।
এসময় পান চাষী রুবেল হোসেন বলেন, আমার সব সঞ্চয় দিয়ে এই পান বরজ তৈরি করেছি, এখন আমার সব পুড়ে ছাই হয়ে গেলে, আমার আর কিছুই থাকলো না।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন জানায় , জয়রামপুর গ্রামের পান বরজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রæত ভেড়ামারা ফায়ার সার্ভিস ইউনিট হাজির হয়।
এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে কত টাকা ক্ষতি হয়েছে ও কিভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পান বরজ আগুনে পুড়ে ছাই

আপডেট টাইম : ০৯:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪