ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

নওগাঁয় জেল হত্যা দিবস পালিত

মো.আককাস আলী: নওগাঁয় আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বুধবার জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় নিরাপত্তার স্থান জেলখানায় থাকা অবস্থায় হত্যার প্রতিবাদে জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয়
পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।

অপরদিকে নওগাঁর মহাদেবপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নিরবতা পালন ও
মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচী পালন করা হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগ সদস্য অজিত কুমার মন্ডল, সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, খাজুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষকলীগ সভাপতি অমিত কুমার ব্যানার্জী বাপ্পি, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, যুগ্ম আহবায়ক ওয়াসীম আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

নওগাঁয় জেল হত্যা দিবস পালিত

আপডেট টাইম : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১