ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মো.আককাস আলী : নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক অভিযান পরিচালনা করেছে। রবিবার বিকেলে দুদকের নওগাঁ শাখার কর্মকর্তা মাহমুদুর রহমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি জানান জেলার পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ও হেড ক্লার্কের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজসে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হতে ঔষধ না কিনে বাহিরের কম দামি ঔষধ কিনে অতিরিক্ত মূল্য দেখিয়ে ভাউচার সৃজনপূর্বক সরকারি অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
তারই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ হতে ০৩ (তিন) সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে।
তাৎক্ষণিক অভিযানকালে ঔষুধ প্রাপ্তির পর সঠিকভবে স্টক লেজারে না উঠানো ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করার জন্য উক্ত অফিসের ০৪(চার) জন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরামর্শ দেওয়া হয়। সে প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপরোল্লিখিত কারণে তাদের শোকজ করেন।
তিনি আরো জানান শুধু স্বাস্থ্য কমপ্লেক্সেই নয় যে কোন দপ্তরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেইসব অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দুদক সব সময় প্রস্তুত আছে। তাই সঠিক অনিয়ম ও দুর্নীতির তথ্য দিয়ে দুদককে সার্বিক সহযোগিতা করতে সমাজের সকল শ্রেণির সচেতন মানুষদের প্রতি তিনি আহবান জানান
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আপডেট টাইম : ০৮:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩