ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই-জেলা প্রশাসক, পঞ্চগড় 

আমি নিজে দূর্নীতি করিনা আর কাউকে করতেও দেবোনা : কাজী সায়েমুজ্জামান 

জেলা প্রশাসক, পঞ্চগড় 

বোদা,পঞ্চগড় :
“আমি পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই। নিজে দূর্নীতি করিনা আর কাউকে করতেও দেবোনা” বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।
পঞ্চগড়ের বোদায় রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা গণ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান আরও বলেন, আমি এই জেলায় একটি লাগেজ নিয়ে এসেছি, জেলা প্রশাসক হিসেবে চলে যাওয়া’র সময় ওই একটি লাগেজ আর মানুষের ভালোবাসা নিয়ে যেতে চাই। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দূর্নীতিবাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মনে রাখবেন আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে  সেখানে কাজ করেছি। এই মুহুর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা। নির্বাচন সময়ে কাউকে চেনার দরকার নেই। আমার কাছে কোন দল, মার্কা, কিংবা গোষ্ঠী আলাদা কোন সুবিধা নেয়ার চেষ্টা করবেন না।  সবাইকে সমান গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন আগামী জাতীয় নির্বাচন তদারকি করবে। তিনি আরও বলেন, কেমন জেলা প্রশাসক চান? শিরোনামে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি পুস্তিকা প্রকাশ করবে জেলা প্রশাসক। এবং সেই পুস্তিকা অনুযায়ী আপনাদের জেলা প্রশাসক হিসেবে সরকারি নিয়ম মেনে আপনাদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, শিক্ষা ক্ষেত্রে যাবতীয় অসংগতি সহ প্রতিটি দপ্তরের নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিতে কাজ করবো কথা দিচ্ছি।
এর আগে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কৃষক সমিতির প্রতিনিধি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সহ উন্মুক্ত ভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষা,স্বাস্থ্য, মাদক,জুয়া,বাল্যবিবাহ, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ও রাস্তাঘাট  সংস্কারের বিষয়ে মতামত তুলে ধরেন।
গণশুনানি অনুষ্ঠানে এসময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), কৃষি,স্বাস্থ্য, প্রাণীসম্পদ,সমবায়,প্রকৌশলী, খাদ্য,শিক্ষা,পরিসংখ্যান,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও অফিসার ইনচার্জ বোদা থানা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই-জেলা প্রশাসক, পঞ্চগড় 

আপডেট টাইম : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫