ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু এবং পিতা গুরুতর আহত হয়েছেন।

       আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নযাপাড়া) গ্রামের কৃষক মোকলেছার রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন জমিতে রোপা আমন চারা লাগানোর সময় বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ছেলে গোলাপ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু এবং পিতা মোকলেছার রহমান গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা গোলাপ হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়ীতে রেখে আহত মোকলেছার রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

       সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে বিধিমোতাবেক সহায়তার ব্যবস্থা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

আপডেট টাইম : ০৯:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬