ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ  সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ জাপানের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১ ভেড়ামারায় নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন  ইউএনও ভেড়ামারায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস ২৯ বছরেও নিজস্ব ভবন পায়নি রাজশাহীর সিএমএম আদালত

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রদর্শন এবং সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের শতাধিক লোক উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে সৈয়দপুরের
সাধারণ শিক্ষার্থী ও জনগণের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। দেড় ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে ফ্রান্স কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

এ সময় ফ্রান্স ও ফ্রান্সের পণ্যকে বয়কট করার দাবিতে বক্তব্য বলেন জামেয়া  আবারিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আনসার আলী, মাওলানা আবুল কালাম কাশেমী, সুলতানুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি রেজাউল করিম, ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইশরাক কবীর প্রমুখ। মানববন্ধন শেষে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী এবং ফ্রান্সের প্রতিকী পণ্যে আগুন জ্বালানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০