ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বরেন্দ্র অঞ্চলে আলুর দাম কম ও হিমাগার ভাড়া বৃদ্ধিই চাষীরা দুশ্চিন্তায়

মোহাম্মদ আককাস আলী : বরেন্দ্র অঞ্চলে আলুর দাম কম ও হিমাগার ভাড়া বৃদ্ধিই   চাষীরা দুশ্চিন্তায় রয়েছে। উৎপাদন খরচ তুলতে তারা হিমশিম খাচ্ছে। এছাড়াও আকস্মিক হিমাগার ভাড়া বাড়ানোর ফলে লোকসানের আশঙ্কায় পড়েছেন চাষিরা। এ অঞ্চলের আলু চাষিরা জানান, গত বছর হিমাগারে আলু রাখতে প্রতি বস্তায় ৩০০-৩৫০ টাকা নেওয়া হতো। এক বস্তায় ৮০ কেজি পর্যন্ত আলু রাখা যেতো। এ বছর হিমাগার মালিকরা বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখতে দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। মাত্র ৫০ কেজি আলু রাখতেই ৪০০ টাকা ভাড়া নির্ধারণ করেছেন তারা। এ ভাড়া গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে নওগাঁর ১১ উপজেলায় ২৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে কার্ডিনাল, ডায়মন্ড, লাল পাপড়ি, সাদা পাপড়িসহ অন্তত ১০-১৫টি দেশি-বিদেশি জাতের আলুর আবাদ হয়েছে। এ পরিমাণ জমি থেকে এবার চার লাখ ৮৮ হাজার ৩৮০ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে ৯০ শতাংশ জমি থেকে আলু উত্তোলন শেষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, উত্তরাঞ্চলে বগুড়া জেলার হিমাগার মালিকদের বরাবর আধিপত্য রয়েছে। মূলত তারাই এ অঞ্চলে আলু সংরক্ষণে প্রতি বছরের ভাড়া নির্ধারণে ভূমিকা রাখেন। কৃষকদের স্বার্থে আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কমানোর বিষয়ে কৃষি উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এ সংকট সমাধানে ইতোমধ্যে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন কৃষি উপদেষ্টা। আশা করছি হিমাগার মালিকদের সঙ্গে দ্রুতই একটি ফলপ্রসূ আলোচনা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বরেন্দ্র অঞ্চলে আলুর দাম কম ও হিমাগার ভাড়া বৃদ্ধিই চাষীরা দুশ্চিন্তায়

আপডেট টাইম : ০৯:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫