ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

বেরোবি ক্যাম্পাসে নতুন ডাক বাক্স উদ্বোধন, ভবিষ্যতে পোস্ট অফিস স্থাপনের আশ্বাস

পারভেজ হাসানঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ডাক বিভাগের একটি নতুন ডাক বাক্স উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে ডাক বাক্সটি স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক বাক্সটির উদ্বোধন করেন। এ সময় উপাচার্য বলেন, নতুন এই ডাক বাক্স স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন ক্যাম্পাস থেকেই সহজে প্রয়োজনীয় চিঠিপত্র প্রেরণ করতে পারবেন। এতে তাদের আর দূরে গিয়ে ডাকঘর খুঁজতে হবে না, ফলে সময় ও শ্রম সাশ্রয় হবে।

পোস্ট অফিস স্থাপনের আশ্বাস দিয়ে উপাচার্য বলেন, আপাতত ডাক বাক্সের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং রংপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রংপুর ডাক বিভাগের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্প ও সাহিত্য সংসদ, বেরোবির উদ্যোগে উপাচার্য উপস্থিত সবার সঙ্গে ডাক বাক্সে চিঠি ফেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

বেরোবি ক্যাম্পাসে নতুন ডাক বাক্স উদ্বোধন, ভবিষ্যতে পোস্ট অফিস স্থাপনের আশ্বাস

আপডেট টাইম : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬