ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাগরপুরে কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার*

বোনের হাতে ভাই খুন আটক ২

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে বোন উম্মেহানি বেগমের (৩২) লাঠির আঘাতে ভাই মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উম্মেহানী বেগম, মানিক ও নিহত মনিরুল চকপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের সন্তান। এঘটনায় মনিরুল ইসলামের সৎ বোন উম্মেহানি ও ভাই মানিক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনিরুল পাঁচ হাজার টাকা ধার নিয়ে ছিলেন বড়ভাই মানিকের নিকট থেকে। দীর্ঘদিন ধার পরিশোধ না করায় দ্বন্দ্বের জেরে মনিরুলের একটি ছাগল নিয়ে বেধে রাখে মানিকের বউ শরিফা বেগম। এইনিয়ে বিতর্কের একপর্যায়ে উপস্থিত সৎবোন উম্মেহানি লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি ও ঘটনা তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎

বোনের হাতে ভাই খুন আটক ২

আপডেট টাইম : ১১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১