ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ব্রাহ্মণবাড়িয়া পুলিশকে গুলি করে আসামী ছিনতাই

আশিকুর রহমান রনি
ব্রাহ্মণবাড়িয়া ( আশুগঞ্জ ) প্রতিনিধিঃ ধর্ষণসহ ১৫টি মামলার এক আসামিকে হ্যান্ডকাফসহ ছিনতাই করে নিয়ে গেছে মাদককারবারি ও ডাকাতরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন- নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: সোহেল এবং উপপরিদর্শক (এসআই) রনি সোরে রানা।

জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে, মাদকসম্রাট মন্নাফ (৫০) ওরফে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছিল পুলিশ। কিছুদিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবার মাদক, কারবারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তার ছেলে শিপন ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি, তারা বাপ বেটা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনেককে আটক করে তার হাতে হ্যান্ডকাফ লাগায় পুলিশ, এই সংবাদ পেয়ে মনেকের ছেলে শিপনসহ কয়েকজন মাদক কারবারি দুই দিক থেকে পুলিশের ওপর আচমকা গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ওই সময় মনেককে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। গুলিতে আহত হন নবীনগর থানার (ওসি তদন্ত) মো: সোহেল ও (এসআই) রনি সোরে রানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, মাদকসম্রাট ও ডাকাত মনেক ও তার ছেলে শিপন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, পুলিশ অভিযান চালিয়ে মনেককে আটক করে। পরে মনেককে ছাড়িয়ে নিতে ডাকাত শিপন ও তার সহযোগী সোহাগসহ আরো দুইজন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে, পুলিশও আত্মরক্ষা করতে ১৪ রাউন্ড পাল্টাগুলি ছুড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মাথায় গুলিবিদ্ধ থাকায় এসআই রনি সোরে রানাকে কুমিল্লায় রেফার করেন এবং মো: সোহেলকে হাতে গুলিবিদ্ধ (ওসি তদন্ত নবীনগর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। মাদককারবারি ও ডাকাত চক্রকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া পুলিশকে গুলি করে আসামী ছিনতাই

আপডেট টাইম : ০৮:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২