ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

ভেড়ামারায় ভেজাল বীজে কৃষক সর্বস্বান্ত

ভেড়ামারায় ভেজাল বীজে কৃষক সর্বস্বান্ত

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) র বীজে বিপাকে পড়েছে উপজেলার কয়েক শতক কৃষক। এই মৌসুমে দেখা গেছে একই জমিতে বিভিন্ন প্রকারের ধান। এতে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার হতাশা এলাকার ধান চাষীদের। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বাহিরচর ইউনিয়ন ও চাঁদগ্রাম ইউনিয়নের কিছু এলাকায় প্রায় একশত বিঘায় জমিতে বিআর ৩৯ জাতের ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে ধানের ফলন আসতে শুরু করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় একইসঙ্গে বিভিন্ন প্রকারের ধানের ফলন হয়েছে। ভেজাল বীজের কারণে এমন সমস্যা হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এর কারণে বীজের ফলন কম হবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়বেন আশঙ্কা করছেন। কৃষকদের সাথে কথা বললে তারা জানায় যে, এই বীজ সংগ্রহ করেছেন আসলাম বীজ ভান্ডার নামক ডিলারের কাছ থেকে। কৃষকদের কাছ থেকে আরও অভিযোগ রয়েছে, আসলাম বীজ ভান্ডারের মালিক আসলাম বিএডিসির ব্যাগ সংগ্রহ করে নিজেই নিজের বাড়িতে প্যাকেটজাত করে ভালো বীজ বলে কৃষকদের কাছে বিক্রি করেছেন। আসলাম বীজ ভান্ডারের মালিক আসলাম এর সাথে কথা বলতে গেলে দোকান বন্ধ পাওয়া যায়। তখন তার মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই বীজ আমি কৃষকদের কাছে বিক্রি করেছি। কিন্তু এই বীজে কোন ভেজাল নাই। কৃষকরা আমার দোকানে হামলা, ভাঙচুর করেছে। আমি সম্পূর্ণ নির্দোষ। উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা মাহমুদ বলেছেন, সরেজমিনে গিয়ে সত্যতা পেয়েছি। আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভেড়ামারায় ভেজাল বীজে কৃষক সর্বস্বান্ত

আপডেট টাইম : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩