ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

মদনের ধলাই নদী দখল করে ফসলে মাঠ, খননের দাবী এলাকাবাসী

নুরুল হক রুনু,মদন (নেত্রকোণা): নেত্রকোণার মদন উপজেলার হাওরাঞ্চলের খড় স্রোতা ধলাই নদী, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পলি- মাটি জমে নাব‍্যতা হারিয়ে ফসলের মাঠে পরিণত হয়েছে। সরকার এই নদীর পানি প্রবাহ চলমান রাখার জন‍্য নদীর উপর ব্রীজ নির্মাণ করেও ফাল্গুন চৈত্র মাসে এলাকার কিছু প্রভাবশালী লোকজন নদীতে বাঁধ দিয়ে মাছ ধরায়, শুকিয়ে যায় নদী।

এর ফলে নদীতে পানি না থাকায়, নদী নির্ভর প্রায় অর্ধশত সেচ পাম্প পানির অভাবে অকেজো হয়ে পড়ে। প্রকৃতি সময় মত বৃষ্টি না দিলে, খরার কবলে পরে, হাজার,হাজার একর বোর জমির ফসল নষ্ট হয়। নদীর উভয় পারের জমির মালিকেরা নিজেদের দখলনুযায়ী নদীর তলদেশ পযর্ন্ত ধানে আবাদ করে ফসলের মাঠ হিসাবে ব‍্যবহার করছে। নদী হারিয়েছে তার আপন গতি। স্থানীয় প্রশাসনের নদীর দখল মুক্ত করার নেই কোন কার্যকর উদ‍্যোগ।

ধলাই নদীর দুটি শাখা ফতেপুর ফেরিঘাটের, মগড়া নদীর মোহনা হতে প্রবাহিত হয়ে একটি শাখা প্রায় ৪ কি: মি: অতিক্রম করে দড়িবিন্নী গ্রামের পাশ দিয়ে মগড়া নদীতে মিলিত হয়েছে। অপর শাখাটি ফতেপূর দেওয়ান পাড়ার সামনে দিয়ে প্রবাহিত হয়ে ১০/১২ টি গ্রামের মধ্য দিয়ে একে বেঁকে প্রায় ২০ কি: মি: অতিক্রম করে কৈজানি নদীতে মিশেছে।

এলাকাবাসীর সাথে রোববার কথা বলে জানা যায়, এক সময় ধলাই নদী দিয়ে লঞ্চ, কার্গো, পালতোলা নৌকা সহ বড় ট্রলার যাতায়াত করতো।বতর্মান প্রজন্মের নিকট এ সব এখন রূপকথা। উপজেলার ফতেপুর, তিয়শ্রী ও নায়েক পুর এই তিনটি হাওরাঞ্চল বেষ্টিত ইউনিয়নে মধ্য দিয়ে প্রবাহিত এই ধলাই নদীটি জরুরী ভিত্তিতে খনন করে,প্রাকৃতিক মৎস্য সম্পদ সহ জীববৈচিত্র্য রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করছে জনপ্রতিনিধি সহ এলাকাবাসির।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ

মদনের ধলাই নদী দখল করে ফসলে মাঠ, খননের দাবী এলাকাবাসী

আপডেট টাইম : ০৭:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১