ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নকল ঔষধ উদ্ধারসহ আটক ১

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি) বিশেষ অভিযানে নকল ঔষধ উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নকল ঔষধ  উদ্ধারসহ আটক ১

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি) বিশেষ অভিযানে নকল ঔষধ উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশনা এবং মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল এর নেতৃত্বে ২৩ এপ্রিল ২১ তারিখ সোমবার রাত ৮.৩০ মি. নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার জনৈক আনিস এর বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ঔষধ, কাঁচামাল এবং মেশিন জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় আনিসুর রহমান আনিস (৪২) কে আটক করে। আনিসের বাবার নাম মৃত আনসার আলী। তিনি বিভন্ন নামী দামী ঔষধ কোম্পানির নকল ঔষুধ তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতো। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আশিক ও রেজাউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত ৯টার দিকে আনিসের বাড়িতে অভিযানে যায়।

নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকায় আনিসের বাড়ি। নির্জন এলাকার এই বাড়িটির একটি ঘরে মেশিন বসিয়ে এই নকল ঔষুধ তৈরি করতো আনিস। এবিষয়ে মহনগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার ( ডিসি) বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়।

এ সময় চারটি নামি কোম্পানীর বিপুল পরিমাণ নকল ঔষুধ জব্দ করা হয়েছে। ঔষুধের কারিগরকেও আটক করা হয়েছে। ঔষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না। নকল কারখানাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নকল ঔষধ উদ্ধারসহ আটক ১

আপডেট টাইম : ০২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১