ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর কমলনগরে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। এ সময় তারা পুলিশকে ‘অবরুদ্ধ’ করে রাখেন। আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজু।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরঠিকা গ্রামের রাজুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দুপুর ১২ টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেফতার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস। এসময় এলাকার শতাধিক নেতাকর্মী-সমর্থক একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম বলেন, আওয়ামী লীগ নেতা রাজনকে গ্রেফতারের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ রাজনকে ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’

আপডেট টাইম : ০৮:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫