ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর রায়পুরে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে মো. আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গলাটিপে হত্যার ঘটনায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম ও তার ছেলে মো. জুয়েল।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। আসামিদের অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করা হয়। এই সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরোধীয় জমি থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ইং সালের ২৮ জুলাই রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করা হয়।

এই ঘটনায় ওই দিন রায়পুর থানায় নিহতের বাবা ইসমাইল জবি উল্যা ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর রায়পুরে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২