ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩ গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ

সংকেত মিলেছে আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের

ফাইল ছবি

আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে নিখোঁজ হওয়া সাবমেরিনের সংকেত মিলেছে স্যাটেলাইটের মাধ্যমে। বুধবার সকালে নিখোঁজ হওয়া ওই সাবমেরিনটিতে ৪৪ জন আরোহী ছিলেন। খবর বিবিসি।

কর্মকর্তারা বলছেন, স্যাটেলাইটের মাধ্যমে সাবমেরিনের যে সংকেত পাওয়া গেছে তা ওই নিখোঁজ সাবমেরিনের বলেই ধারণা করা হচ্ছে।

সান জুয়ান নামের ওই সাবমেরিনটি উসুয়ায় একটি নিয়মমাফিক রুটির শেষে ফিরে আসছিল। এটি রাজধানী থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দক্ষিণের মার দেল প্লাটা নৌ ঘাঁটিতে যাচ্ছিল।

বুধবার সকালে সর্বশেষ সাবমেরিনটির সর্বশেষ যোগাযোগ হয় কর্তৃপক্ষের। তারপরেই এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারপর থেকে সাবমেরিনটির আর কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার স্যাটেলাইটের মাধ্যমে সাতবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবমেরিনটি বর্তমানে কোথায় আছে সেটা চিহ্নিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা।

নাসার একটি বিমান আর্জেন্টিনার এই উদ্ধার অভিযানে তাদের সহায়তা করছে। বর্তমানে দক্ষিণ আটলান্টিক সাগরে সাবমেরিনটির খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে। ব্রিটেন এবং অন্যান্য দেশও আর্জেন্টিনাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩

সংকেত মিলেছে আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের

আপডেট টাইম : ১২:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭