ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব– নাসীরুদ্দীন পাটওয়ারী

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন এবং  শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয় তাহলে বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝোলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।
রোববার (১২ জুলাই) সন্ধ্যা দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে খুনি হাসিনা ১৪শ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। আমরা এখনো তার বিচার করতে পারি নাই। মেনন, ইনু, দীপু মনিসহ যারা এখন জেলে আছে তাদের আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? না। তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালোমতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এ সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয় আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামায়ে ফেলব।
পাটওয়ারী বলেন, উপরে আল্লাহ আছেন। যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে—ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগেই খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক।
তিনি আরও বলেন, ভারতের ওইখানে যারা গেরুয়া সন্ত্রাস বিজেপি, আরএসএস যে গুণ্ডা বাহিনী- আমরাও তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদির লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে। তোমাদের যত ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনই ভারতের সেবাদাস বা গোলাম হব না।
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব– নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট টাইম : ০৩:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬