ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি দামে সিলিন্ডার মেলা ভার: ভেড়ামারায় এলপিজি নিয়ে নৈরাজ্য, ক্ষুব্ধ ভোক্তা আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বদলির আদেশের পরও বহাল তবিয়তে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ৭ কারারক্ষী।। ভুয়া ফেসবুক আইডি সনাক্ত ও আইনী ব্যবস্থা গ্রহনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজশাহী প্রেসক্লাবের কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ একে বাঁচাতে গিয়ে দুজনেরই নিথর দেহ, ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার মুন্সিপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মশক নিধন অভিযান চালানো সম্পন্ন নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে 

সাতক্ষীরায় মাটির কাঁটার সময় ৪০০ বছরের পুরাতন মুর্তি উদ্ধার

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন স্বর্ণ স্বদৃশ্য মুর্তি উদ্ধার হয়েছে। কুমিরা বাবুরপুকুর নামক এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল।

মাটি কাঁটার সময় মুর্তিতে কোদালের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মুর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুর্তিটি তাদের হেফাজতে নেয়।

পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মুর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মুর্তি। মুর্তিটির ওজন এক কেজি চরশো গ্রাম। মূর্তিটি চারশো বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি দামে সিলিন্ডার মেলা ভার: ভেড়ামারায় এলপিজি নিয়ে নৈরাজ্য, ক্ষুব্ধ ভোক্তা

সাতক্ষীরায় মাটির কাঁটার সময় ৪০০ বছরের পুরাতন মুর্তি উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১