ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সৈয়দপুরে ট্রাকচাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় তিনজন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ২ জন প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সুমনা পেট্রোলপাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার মৃত ফয়মুদ্দীনের ছেলে জাহাঙ্গীর ভান্ডারী(৫৫), শহরের কুন্দল এলাকার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও শ্বাসকান্দর কুটিপাড়ার ইয়াকুব আলীর ছেলে মো. আলম (৪৭)। আহত শ্রমিক শহরের নতুন বাবুপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে মাসুদ রানাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থাও আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সুমনা পেট্রোল পাম্পে বিক্রির উদ্দেশ্যে রাখা ছিল। দামদর ঠিক হওয়ায় চালক ওইদিনই ট্রাকটি পরীক্ষার জন্য পাম্প থেকে বের করেন। উল্লেখিত স্থানে ট্রাকের ব্রেক ফেল করে শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর ভান্ডারী নিহত হন। অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, নিহতদের মধ্যে দুইজন চেইন মাস্টার এবং একজন সদস্য। তাঁরা বগুড়াগামী বাসগুলোতে চেইন মেইনটেন করে থাকে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাফিক পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পলাতক রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সৈয়দপুরে ট্রাকচাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত

আপডেট টাইম : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১