ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

সৈয়দপুরে পাঁচ শতাধিক মানুষ পেলেন সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৩ জানুযারি) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেডের আয়োজনে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ওই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী চিকিৎসা সহায়তা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেংগল রেজিমেন্ট। সেখানে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইএনটি বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ বখতিয়ার হাওলাদার, চক্ষু বিশেষজ্ঞ মেজর এ, কে, এম মঞ্জুর মোর্শেদ,ডিও, সার্জারী বিশেষজ্ঞ লে. কর্ণেল শেখ সাব্বির আহেমদ,এফসিপিএস এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুরানী হানিফা চিকিৎসা সেবা দেন।

দিনব্যাপী চিকিৎসা সহায়তা কার্যক্রমে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা বয়সী পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেংগল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্ণেল জে. এ. এম. বখতিয়ার উদ্দিন, পিএসসি উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি চিকিৎসা সহায়তা কার্যক্রমে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেংগল রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. নাঈম পারভেজ, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, ইউপি সদস্য মো. রেজাউল করিম রেজু, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকন, বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমূখ । দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদও বাংলাদেশ সেনাাবাহিনী কর্তৃক আয়োজিত চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

সৈয়দপুরে পাঁচ শতাধিক মানুষ পেলেন সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা

আপডেট টাইম : ০৫:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১