ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার  কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ, ফুলবাড়ী প্রতিনিধি থানায় জিডি দায়ের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা কালাম মন্ডল ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার মাগুরায় সারের মূল্যবৃদ্ধির দায়ে ডিলারের লাখ টাকা জরিমানা গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত আহত তিন

হবিগঞ্জে শেখ কামাল এঁর ৭২তম জন্মদিন পালন উপলক্ষে নেয়া হয়েছে নানান উদ্যোগ

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসন। এ উপলক্ষে নেয়া হয়েছে নানান উদ্যোগ।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১১টায় জুমঅ্যাপের মাধ্যমে কর্মময় জীবনের উপর আলোচনা সভা, সকাল সাড়ে ১১টায় পুরস্কার বিতরণ ও দুপুর ১২টায় গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

পুস্পস্তবক অর্পণে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এ তথ্যটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন শেখ কামাল । তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। যুদ্ধকালীন সময়ে জেনারেল আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প ( এডিসি) হিসেবে কাজ করেন। শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ছিলেন আবাহানী ক্লাবের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও মর্মান্তিকভাবে প্রাণ হারান।

Tag :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার 

হবিগঞ্জে শেখ কামাল এঁর ৭২তম জন্মদিন পালন উপলক্ষে নেয়া হয়েছে নানান উদ্যোগ

আপডেট টাইম : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১