ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার টাকাও গেছে,স্বপ্নও গেছে: ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন

কুষ্টিয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের কারামায় চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।” তিনি বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আক্তারুজ্জামান কাজল মাজমাদার, আব্দুল রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, সামসুজ্জাহিজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা জাসাস সভাপতি সঞ্জু, শহর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মতিন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, শ্রমিক দল নেতা মিজানুর রহমান রঞ্জু, পৌর মহিলা দলের আহ্বায়ক সাবিনা সুলতানা শিল্পী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেখা খাতুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন

আপডেট টাইম : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫