ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

হাবিব হাসান,ভালুকা (ময়মনসিংহ): পাওনা ১ লাখ ২০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার আলতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হেলাল মিয়া (৪৫) ও তাঁর ছেলে কবির হোসেন (৩০)। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার লিয়াকত আলী হেলাল মিয়ার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাওলাত নেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় কবিরের পরিবার স্থানীয় একটি বিদ্যালয়ের সভাপতির কাছে লিখিত অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে পাওনা টাকা চাইলে লিয়াকত আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কবির হোসেনের পকেটে থাকা ৪৭ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় কবির হোসেন ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

আপডেট টাইম : ০৭:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬