ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রানীনগরে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন গ্রেফতার ৬ সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন ভেড়ামারায় জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ‎ ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, সংঘর্ষে ওসিসহ আহত সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা সাংসদ ফজলে হুদা বাবুলের উদ্যোগে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক রাজশাহীতে জমে উঠেছে আন্তর্জাতিক টেনিস লড়াই, সেমিফাইনালে চার চীনা খেলোয়াড়

ভেড়ামারায় জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ‎

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, বসতবাড়ি ভাঙচুর, অর্থ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। ‎

‎অভিযোগ পত্রের বিবরণ অনুযায়ী, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর মল্লিকপাড়া এলাকার এক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা-মোকদ্দমাও চলমান ছিল বলে অভিযোগকারী দাবি করেছেন। পরবর্তী সময়ে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ আরও তীব্র হয়। ‎

‎কিয়ামত লস্কর বলেন উভয়পক্ষকে স্ব স্ব স্থানে বসবাস করা নির্দেশ দিয়েছেন আদালত। ‎ ‎অভিযোগে বলা হয়েছে, গত ৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বসতবাড়ির বিভিন্ন স্থাপনা ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। ‎

‎আশিক দাবি করেন যুবলীগের সহ-সভাপতি নেতৃত্বে আওয়ামী লীগের আত্মীয়স্বজন নিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। ‎ ‎এ ছাড়া বাড়ির দরজা ভাঙচুর করে ঘরে থাকা নগদ ৩ লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগও করেছেন অভিযোগকারী। হামলার সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। ‎ ‎

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। ‎এই ব্যাপারে ভেড়ামারা  থানার অফিসার ইনচার্জ  শাশীম শেখ জানান অভিযোগ  পত্র পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রানীনগরে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন গ্রেফতার ৬

ভেড়ামারায় জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ‎

আপডেট টাইম : ০৭:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬