ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা

মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি মা-বাবার মৃত্যুর পর মায়ের রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন পাঁচ ওয়ারিশ। তাঁদের মধ্যে একজন মোছাঃ রহিমা বেগম মামলা দায়েরের পর মারা যান।

পরে তাঁর দুই কন্যা মোছাঃ মহসেনা খাতুন ও মোছাঃ আমিনা খাতুন উত্তরাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত হন। নিজেদের প্রাপ্য জমি বুঝে চাইতে গিয়ে মামা ও মামাতো ভাইদের কাছ থেকে নানা অজুহাত, হয়রানি ও হুমকি-ধমকির শিকার হতে হয়েছে বলে অভিযোগ তাঁদের। অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে মায়ের রেখে যাওয়া সম্পত্তির দখল বুঝে পেয়েছেন চার জীবিত ওয়ারিশ এবং মৃত রহিমা বেগমের দুই কন্যাসহ মোট ছয়জন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে তাঁদের যৌথভাবে ১ একর ৫ শতক জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

আদালতের নথি সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালতে দায়ের করা ১৩/২০২২ নম্বর বাটোয়ারা মামলার প্রেক্ষিতে এ জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০২২ সালে দায়ের হওয়া মামলার আইনি প্রক্রিয়া শেষে আদালতের জারিকৃত পরোয়ানা অনুযায়ী জমির দখল হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

বাদীপক্ষের দাবি, ১৯৬২ সালের রেকর্ডে তাঁদের মায়ের নামে থাকা সম্পত্তির বৈধ উত্তরাধিকারী তাঁরা। মা-বাবার মৃত্যুর পর মায়ের সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে নিতে মামাদের ও মামাতো ভাইদের কাছে গেলে তাঁরা জমি দিতে রাজি হননি। বরং বিভিন্ন সময় নানা অজুহাতে তাঁদের ঘোরানো হতো।

নিজেদের অধিকার ও প্রাপ্য জমি চাইতে গেলে উল্টো-পাল্টা কথা বলার পাশাপাশি হুমকি-ধমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদীরা।

তাঁদের অভিযোগ, মায়ের রেখে যাওয়া সম্পত্তির ওপর উত্তরাধিকার সূত্রে অধিকার থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁরা জমির দখল বুঝে পাচ্ছিলেন না। বিভিন্নভাবে চেষ্টা করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালতে বাটোয়ারা মামলা দায়েরের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যান তাঁরা।

এরই ধারাবাহিকতায় আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার সংশ্লিষ্ট জমিতে দখল হস্তান্তরের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আদালতের নাজির, সার্ভেয়ার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি গণমাধ্যমকর্মী, এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন।

সংশ্লিষ্টদের উপস্থিতিতে হাফিজাবাদ মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগে থাকা মোট ১ একর ৫ শতক জমির পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী চার জীবিত ওয়ারিশ এবং মৃত রহিমা বেগমের দুই কন্যাসহ মোট ছয়জনকে যৌথভাবে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

মামলার বাদীপক্ষের ছয়জন হলেন— মোছাঃ মহসেনা খাতুন, মোছাঃ আমিনা খাতুন, মোছাঃ জরিনা বেগম, মোছাঃ গুলজার বেগম, মোছাঃ সুপিয়া বেগম ও মোছাঃ আলেয়া খাতুন। তাঁদের মধ্যে মোছাঃ মহসেনা খাতুন ও মোছাঃ আমিনা খাতুন মৃত মোছাঃ রহিমা বেগমের দুই কন্যা।

দীর্ঘদিনের অপেক্ষা, ভোগান্তি ও আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে মায়ের রেখে যাওয়া সম্পত্তির দখল বুঝে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের কাছে এই জমি বুঝে পাওয়া শুধু সম্পত্তির দখল ফিরে পাওয়া নয়, বরং দীর্ঘদিনের অধিকার আদায়ের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অর্জন।

সম্পত্তি নিয়ে বিরোধের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে আদালতের আশ্রয় গ্রহণ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি এ ঘটনায় আবারও সামনে এসেছে।

দীর্ঘদিনের আইনি লড়াই ও অপেক্ষার পর আদালতের মাধ্যমে মায়ের রেখে যাওয়া সম্পত্তির দখল বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ছয় উত্তরাধিকারী। এ সময় তাঁরা আদালতের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রচলিত আইনের প্রতি সম্মান প্রকাশ করেন। তাঁদের মতে, আদালতের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ায় তাঁরা আনন্দিত ও সন্তুষ্ট।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান

আপডেট টাইম : ০৫:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬