ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

চুরি হওয়া শিশুটি ৩ দিন পর উদ্ধার, আটক ২

উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া থেকে চুরি হওয়ার ৩ দিন পর ২৪ দিন বয়সী শিশু তাসিনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। শিশুটি উদ্ধারের পর এসব তথ্য জানিয়েছেন শার্শা থানার ইনচার্জ বদরুল আলম।এর সাথে জড়িত থাকার অভিযোগে সালমা খাতুন (২৩) ও লুৎফর গাজী (৫৫) নামে দুজনকে আটক করা হয়। আটক সালমা খাতুন কলারোয়া সোনাবাড়ীয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী ও লুৎফর গাজী একই গ্রামের বাছের গাজীর ছেলে।তারা সম্পর্কে বউমা শ্বশুর।

জানাগেছে, গত ২০শে জানুয়ারী ১৫/২০ দিন আগে নাম ঠিকানা না জানা অজ্ঞাত এক মহিলা এনজিও কর্মি পরিচয় দিয়ে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়।সেই মোতাবেক অজ্ঞাত সেই মহিলা আশরাফুলের বাসায় গিয়ে বুধবার সকালে ৩০ হাজার টাকা দিবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে। এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অজ্ঞাত মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিন কে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর হোটেলের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।

এরপর গত ২১ তারিখ থেকে শিশু তাসিমকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম শুরু করে তারা। পরে শার্শা থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ প্রচেষ্টায় গত ২৩ তারিখ শনিবার সন্ধার সময় কলারোয়া সোনাবাড়ীয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। শার্শা থানার ওসি বদরুল আলম জানান, শিশু বাচ্চা চুরি হওয়ার পর আমরা তাকে উদ্ধারের জন্য মাঠে নামি।সাথে থাকা পিবিআইয়ের সহযোগিতায় কলারোয়া সোনাবাড়ীয়া থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এর সাথে জড়িত থাকার অপরাধে দুজনকে আটক করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

চুরি হওয়া শিশুটি ৩ দিন পর উদ্ধার, আটক ২

আপডেট টাইম : ০৩:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১