ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিএনপির সদস্যসচিবের স্থায়ী বহিস্কার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন। মো.জাকির হোসেন হাওলাদার, গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ” নাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে এম পিকে গণ নাগরিক সংবর্ধনা প্রদান ভেড়ামারায় অস্ত্র গুলি সহ ৩ আন্ত- জেলা ডাকাত গ্রেফতার পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভোটার তালিকায় ৯ বছর মৃত থাকার পর, অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক

অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক আওয়াল।

ভোটার তালিকায় ৯ বছর মৃত থাকার পর, অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক আওয়াল।

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ১৭ এপ্রিল সংবাদ প্রকাশের পর সেই স্থানীয় সাংবাদিক আব্দুল আওয়াল অবশেষে ভোটার তালিকায় জীবিত হল বুধবার ২১এপ্রিল উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি ভাইরাল হওয়ায় দ্রুত নির্বাচন অফিস বর্তমানে ভোটার আইডি ৭২১৭২৬৭৩৩৬৩৯ নম্বরটি সংশোধন করে জটিলতা অবসান করেন।

আব্দুল আওয়াল মদন পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি ও করোনা বিষয়ক কমিটির সমন্বয়ক। ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় নির্বাচন অফিসের গাফিলতির কারণে আব্দুল আওয়ালকে মৃত উল্লেখ করা হয়।

ভোটার তালিকায় মৃত থেকে জীবিত হওয়ার জন‍্য ২০১৪ সাল হতে নির্বাচন অফিসে ধন্না দিয়েও কাজ হয়নি। এ কারণে চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

আব্দুল আওয়াল বলেন,আমি বুধবার নির্বাচন অফিস থেকে আমার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কাগজটি সংগ্রহ করেছি। এখন থেকে আমি ভোটার তালিকায় জীবিত। কাগজটি পেয়ে আমি খুবই খুশি। তবে আমাকে যারা ভোটার থেকে কর্তন করেছে তাদের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছেন তিনি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল বলেন, সাংবাদিক আওয়াল সাহেবের ভোটার আইডি নিয়ে যে জটিলতা ছিল তা আজ সংশোধন করা হয়েছে।আওয়াল সাহেবের আইডি কার্ড নিয়ে আর কোন জটিলতা থাকল না।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির সদস্যসচিবের স্থায়ী বহিস্কার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন। মো.জাকির হোসেন হাওলাদার,

ভোটার তালিকায় ৯ বছর মৃত থাকার পর, অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক

আপডেট টাইম : ০৪:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১