ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

কুমারখালীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ওসি কামরুজ্জামান

কুমারখালী: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুমারখালীতে সর্বাত্মক কঠোর লকডাউনের তৃতীয় দিনে লকডাউন বাস্তবায়নে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার এর নেতৃত্বে মাঠে নেমেছে পুলিশ।

পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনী মাঠে তৎপরতা দেখা গেছে। কুমারখালী শহরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচলে লকডাউনের নির্দেশ বাস্তবায়ন করতে দেখা গেছে।

অকারণে কেউ যানবাহন নিয়ে বের হলে তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরা। কেউ লকডাউনের নির্দেশনা অমান্য করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এদিকে উপজেলার ওষুধের দোকান ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান (মুদি, কাঁচাবাজার) দুপুর ১২টার পর বন্ধ রয়েছে। অন্য যেকোনো দিনের তুলনায় শহরে লোকসমাগম অনেকটা কম।

জরুরি প্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে বের হলেও গণপরিবহন, মার্কেট ও বিপনি বিতানগুলো বন্ধ রয়েছে। বুধবার (২৩ জুন) সকালে লকডাউনের শুরু থেকে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। বিভিন্ন স্থানে চেকপোস্টে বসিয়ে পুলিশ নজরদারী চালাচ্ছে। উপজেলার ব্যস্ততম সড়কগুলো এক প্রকার জনশূন্য হয়ে পড়েছে।

ওসি কামরুজ্জামানের পাশাপাশি এস আই আরিফুল ইসলাম, এস আই খাইরুল, এস আই সুমন সহ কুমারখালী থানা পুলিশকে মাঠে বেশ তৎপর দেখা গেছে। এসময় কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে তল্লাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ও র‌্যাব মাঠপর্যায়ে কাজ করছে। করোনা সংক্রমণ রোধে লকডাউনের সকল রকম নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সকলে সহযোগিতা করলে লকডাউন বাস্তবায়নসহ করোনা মোকাবেলায় সহজ হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

কুমারখালীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ওসি কামরুজ্জামান

আপডেট টাইম : ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১