ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাগরপুরে কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার*

জীবিকার তাগিদে চুড়ি বিক্রির পেশা বেছে নেন অপ্সরা সুহি

অপ্সরা সুহি, বাবা-মা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে চুড়ি বিক্রির পেশা বেছে নেন অপ্সরা সুহি। ঢাকার রাজপথই তার ব্যবসার একমাত্র পথ। হরেক রকম, বাহারী রঙের সব চুড়ি নিয়ে পথের ধারে বসে থাকতেও দেখা যায় তাকে। এখান থেকে যা আয় হয় তার নির্দিষ্ট একটি অংশ ব্যয় করে গরীব-দুঃখী ও পথশিশুদের জন্য।

চলার পথে হঠাৎ এক বাঁকে তার জীবন পরিবর্তনের হাতছানি দেয় শুভ নামের এক ধর্ণাঢ্য যুবক। সুহি তাকে ফিরিয়ে দেয়। এখানেই গল্পটা শেষ হলে ভালো হত। কিন্তু গল্পের প্রয়োজনে এগিয়ে যেতে হয় আরও অনেক পথ। আসন্ন কোরবানির ঈদে এমনি জীবনঘনিষ্ঠ গল্পের নাটক নিয়ে অন্তর্জালে হাজির থাকবেন অভিনেত্রী অপ্সরা সুহি। নাটকটির নাম ‘চুড়িওয়ালী’।

প্রকৃতি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা জিএম সৈকত। এখানে শুধু চুড়িওয়ালী নয়, একজন সংগ্রামী নারীর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে অপ্সরা সুহি বলেন, ‘গতানুগতিকের বাইরের একটি গল্প চুড়িওয়ালী। আমার প্রথম শুটিং ছিল বেইলি রোডে। সাধারণ পোষাকে, রোদে পোড়া, কালো চেহারার মেকআপ নিয়ে চুড়ির ঝুড়ি সাজিয়ে যখন চুড়ি বিক্রির শুটিং করছিলাম অনেকে আমাকে সত্যিকারের চুড়িওয়ালী মনে করেছিল। ব্যাপারটি সত্যি অনেক ভালো লেগেছে। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।‘

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎

জীবিকার তাগিদে চুড়ি বিক্রির পেশা বেছে নেন অপ্সরা সুহি

আপডেট টাইম : ০৮:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১