ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি

হবিগঞ্জে শেখ কামাল এঁর ৭২তম জন্মদিন পালন উপলক্ষে নেয়া হয়েছে নানান উদ্যোগ

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসন। এ উপলক্ষে নেয়া হয়েছে নানান উদ্যোগ।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১১টায় জুমঅ্যাপের মাধ্যমে কর্মময় জীবনের উপর আলোচনা সভা, সকাল সাড়ে ১১টায় পুরস্কার বিতরণ ও দুপুর ১২টায় গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

পুস্পস্তবক অর্পণে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এ তথ্যটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন শেখ কামাল । তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। যুদ্ধকালীন সময়ে জেনারেল আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প ( এডিসি) হিসেবে কাজ করেন। শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ছিলেন আবাহানী ক্লাবের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও মর্মান্তিকভাবে প্রাণ হারান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

হবিগঞ্জে শেখ কামাল এঁর ৭২তম জন্মদিন পালন উপলক্ষে নেয়া হয়েছে নানান উদ্যোগ

আপডেট টাইম : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১