ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

পোকা দমনে আলোর ফাঁদ স্থাপন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী রোপা আমনের উপকারী ও অপকারী পোকামাকড়ের উপস্থিতি সনাক্তকরণের জন্য কুমারখালী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোর ফাঁদ স্থাপন করা হয়।

বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় কুমারখালী ছেঁউড়িয়া ব্লকের আলোর ফাঁদের উদ্বোধন করা হয়। আলোক ফাঁদ স্থাপনের উদ্বোধন করেন কুমারখালী উপজেলার কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস।

তিনি জানান, কুমারখালী উপজেলা একযোগে ৩৪টি ব্লকে এ আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। এ ফাঁদের মাধ্যমে কৃষকরা উপকারী ও অপকারী পোকা বাছাই করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। সম্প্রতি বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, পোকা যাতে আর ক্ষতি করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা পরিস্থিতি বুঝে আগাম ব্যবস্থা নিতে পারবেন।

এ সময় উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের ধান ক্ষেতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও পরামর্শ দেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমারখালী উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলতাফ হোসেন মোল্লাসহ আরো উপস্থিত ছিলেন ছেঁউড়িয়া ব্লকের কৃষক বাদশা হাসান মোল্লা, মাসুদ রানা সলক, ইব্রাহিম মোল্লা, ফজলুল হক ফজু, আকরাম হোসেন মোল্লা, আবু হাসান মোল্লা, হানিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

পোকা দমনে আলোর ফাঁদ স্থাপন

আপডেট টাইম : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১