ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল। লালপুরে জামায়াতের বিজয় র‍্যালি- স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন বললেন জুয়েল গতকাল গভীর রাতে ভারতের বাংলাদেশের নৌবাহিনীর অবৈধ ভারতের প্রবেশ ঘোড়াঘাটে অনন্য সাফল্য, একসঙ্গেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ দুই বোন যশোরে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত বাস আগুনে পুড়ে ছাই

রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ীতে দুর্বিত্তের ছুড়া পেট্রোল বোমায় পুড়ে ছাই হয়েছে একটি চলন্ত বাস। ঐ বাসের নাম শিমু নুরতাজ। গাড়ির রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ব ১৪-৫৯০১। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ টার দিকে উপজেলার উদপাড়া (বসন্তপুর) এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতিদিনের ন্যয় রবিবার বিকাল ৪.২০ মি: ৩০-৩৫ জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্য ছেড়ে যায় বাসটি। এরপর বসন্তপুর মোড়ের কিছু আগে আসতেই দুর্বিত্তরা চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এসময় গাড়ির চালক বাবুর সাথে কথা বললে তিনি জানান, বসন্তপুর মোড়ের কাছাকাছি আসতেই দেখতে পান, সামনে ১০-১৫ জনের একটি দল আগুন হাতে মটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে গাড়িটি পেছনে নেওয়ার চেস্টা করেন। কিন্তু পেছনে আরেকটি গাড়ি থাকার কারনে পেছনে যেতে পারেনি। পরে ঐ দলটি গাড়ির কাছে ছুটে এসে ইট পাটকেল ছুড়ে গাড়ির কাঁচ ভেঙে দেই এবং পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। প্রাণভয়ে সবাই গাড়ি থেকে যে যেভাবে পেরেছে নেমে গেছে। এতে কারোর তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করেন। কিছুক্ষণের মধ্যে পুরো গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া সার্কেল এসপি মো: সোহেল রানার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে হাজির হয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে এনেছে। আপাতত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়টি বাসের মালিক সিদ্ধান্ত নিবে। এছাড়াও উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ঘটনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, বিএনপি’র ডাকা হরতালের কর্মসূচী হিসেবে এই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।
পরে বাস মালিকের ছোট ভাই মো: সোহেল রানার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার পরপর আমি এখানে এসেছি। এসে দেখছি পুরো বাস পুড়ে ছাই হয়ে গেছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের যেহেতু বাস মালিক সমিতি আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় প্রায় ১০-১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত বাস আগুনে পুড়ে ছাই

আপডেট টাইম : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩