ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন, কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। খতিয়ানভুক্ত জমি জোরপূর্বক দখল,হামলা ও লুটপাটের অভিযোগ দৌলতপুর উপজেলা তাঁতী দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত, বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না: রউফ  চৌধুরী হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা হোসেনপুর  বিএনপির কোরআন খতম ও গরীর দুস্থদের  মাঝে খাবার বিতরণ। পঞ্চগড়ে ট্রাকচাপায় সরকারি কর্মচারী নিহত 

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে শক্ত অবস্থানে আছি : বাদশাহ

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার সরওয়ার জাহান বাদশাহ এমপি বলেন– ইসলামের বিকাশের জন্য এদেশে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যা করেছেন আর কেউ করেননি। এখন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মসজিদ, মাদ্রাসার উন্নয়নে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে তিনি সকলকে সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করতে আহ্বান জানান। এসময় এমপি বলেন– সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আমরা শক্ত অবস্থানে আছি।

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, মসজিদ-মাদ্রাসায় নেতৃত্ব দানকারীদের দায়িত্বশীল থাকতে আহ্বান জানান। উস্কানীমূলক বক্তব্য না দিতে এবং মনগড়া কথা না বলতে অনুরোধ করেন তিনি। যে কোন দূর্ঘটনার সম্ভাবনা দেখলে প্রশাসন কে জানাতে বলেন তিনি। ১৫ ডিসেম্বর এক আনুষ্ঠানিক আলোচনায় এসব কথা বলেন তারা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, মাধ্যমিক শিক্ষা পরিবারের সহযোগিতায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিহত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় হয় বিভিন্ন মসজিদের ঈমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা ও ইসলামি সংগঠনের নেতাদের। বক্তারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সামাজিক শান্তি, সম্প্রীতির পক্ষে ও সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতার বিপক্ষে আলোকপাত করেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম, দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমন, উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, বায়তুন নূর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফিরোজুল আলম, ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুল হক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওলামায়ে কেরাম। বক্তারা সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গচুরের নিন্দা জানান। সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউএনও শারমিন আক্তার।

Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন,

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে শক্ত অবস্থানে আছি : বাদশাহ

আপডেট টাইম : ০৩:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০