ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ধামইরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিলো বিজয়ী এমপি।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক । বিজয়ী হওয়ার পর ছুটে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে। তার হাতে তুলে দিয়েছেন ফুলের তোড়া।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পত্নীতলা উপজেলায় প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের বাড়িতে যান তিনি।এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ৪৭-২ নওগাঁ আসন পরিচালক মো. মারুফ আহমেদ সহ বিএনপি ও জামায়াতের অর্ধশত কর্মীরা। পরে বিজয়ীপ্রর্থী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে এমন আচরণ কে এলাকার সুধি সমাজ রাজনৈতিক উদারতা হিসাবে দেখছেন।

ত্রয়োদশ নির্বাচনে ৪৭ নওগাঁ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে ইঞ্জিনিয়ার মো. এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকে মো. সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৩৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়ে নওগাঁ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নওগাঁ-২ আসনে ২টি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন পরিষদ মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লক্ষ ৭২ হাজার ৪৩৬ জন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ

ধামইরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিলো বিজয়ী এমপি।

আপডেট টাইম : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬