ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার  কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ, ফুলবাড়ী প্রতিনিধি থানায় জিডি দায়ের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা কালাম মন্ডল ভেড়ামারায় জেলে তালিকা যাচাই ও মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তার মতবিনিময় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার মাগুরায় সারের মূল্যবৃদ্ধির দায়ে ডিলারের লাখ টাকা জরিমানা গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত আহত তিন

পোরশায় ইভটিজিং এর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ

ইভটিজিং এর অভিযোগে আটক দুই যুবক।

পোরশা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ইভটিজিং এর অভিযোগে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় এসআই জান্নাতুল ফেরদাউস সঙ্গীয় ফোর্সসহ ঘাটনগর ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রাম থেকে তাদের আটক করেন।

এরা হলেন, বাঙ্গাবাড়ি গ্রামের কামালের ছেলে নুর আলম (১৮) ও খাইরুলের ছেলে লিটন বাবু (১৯)। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, বাঙ্গাবাড়ি গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে (১৪) বাড়ি থেকে এ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্কুলে যাচ্ছিলেন।

মেয়েটি ছয়ঘাটি দিঘির উত্তর পাশে রাস্তায় পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা যুবক দুইজন তাকে যৌন হয়রানীমূলক কথাবার্তা ও জোরপূর্বক মোবাইলে ছবি ধারণসহ নানাভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করে।ও মেয়েটিকে ধমক ও নানা প্রকার ভয়-ভীতি দেখায়। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

পরে মেয়েটির বাবা শাহ্ আলম থানায় অভিযোগ করলে থানা পুলিশ যুবক দুইজনকে আটক করেন বলে তিনি জানান। এব্যাপারে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার 

পোরশায় ইভটিজিং এর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ

আপডেট টাইম : ০২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১