ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল

সাকিবের জোড়া আঘাত

৩২৪ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বিপর্যয়ে ফেলেছে বাংলাদেশ

কার্লোস ব্রাফেট আর কাইরেন পাওয়েলের ওপেনিং জুটি ধীরে-সুস্থেই এগোচ্ছিল। ২৯ রান স্কোরবোর্ডে উঠেও গিয়েছিল। কিন্তু বাদ সাধলেন তাইজুল ইসলাম। পাওয়েলকে এলবিডব্লু  করে বাংলাদেশকে এনে দিলেন প্রথম সাফল্য। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ে এসেই জোড়া উইকেট তুলে নিয়ে বড় বিপর্যয়ে ফেলে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। দলীয় ৩০ রানে বোল্ড শাই হোপ আর ৩১ রানে ব্রাফেটকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ফেরালেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৫৪। ১৯ রানে অপরাজিত আছেন রোস্টন চেজ। তাঁকে সঙ্গ দিচ্ছেন সুনীল আমব্রিস।

উইন্ডিজের ৩ উইকেট ফেলে দিয়েছে সাকিবরা। ছবি: শামসুল হকএর আগে দ্বিতীয় দিনের শুরুতে আগের দিনের সঙ্গে ৯ রান যোগ করে ৩২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৩৫ রান তুলতেই ৭ উইকেট হারানো বাংলাদেশের ইনিংসটাকে ৩২৪ পর্যন্ত এগিয়ে নেয় নবম উইকেটে তাইজুল ইসলাম ও নাঈম হাসান জুটি। এই জুটিতে আসে ৬৫ রান। তাইজুল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৯ রানে। নাঈম হাসান ফেরেন ২৬ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২০ রান করেছেন মুমিনুল ইসলাম। এ ছাড়া ইমরুল কায়েস ৪৪ আর সাকিব ৩৪ রান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সাকিবের জোড়া আঘাত

আপডেট টাইম : ১২:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮