ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা

দৌলতপুরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুরে  ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া )প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে ‘মাদক কে না বলুন“ এই শ্লোগানে এবারই প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪। উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থা এই ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত উপজেলা চত্বরে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্টে এ খেলা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ অফিসার্স ক্লাবের সদস্য, ইউপি চেয়ারম্যান সহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
খেলায় প্রাগপুর আলাপনী সংঘ (ওহিদুল-শুভ) চ্যাম্পিয়ন হয় এবং হোসেনাবাদ মুগ্ধ ষ্টেশনারিজ (জুমার-সোয়াদ) রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ী-রানাসআর্প ও দ্বিতীয় রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ওবায়দুল্লাহ জানান, বর্তমান সময়ে যুব সমাজ খেলাধুলার পরিবেশ না পেয়ে অনেকাংশে মাদকাসক্ত হয়ে পড়ছে। সেই লক্ষ্যে খেলাধুলার পরিবেশ ও সুযোগ সৃষ্টিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তাছাড়া স্থানীয় খেলোয়ারদের মান উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে তাদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে এ আয়োজন বলে তিনি জানিয়েছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

দৌলতপুরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪