ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা

মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটি জেলা প্রতিনিধি: তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত আরোগ্য কামনায় রাঙামাটি রাজ বনবিহারে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আজ (৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টা ঘটিকায় বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এই প্রার্থনাসভাটির আয়োজন করেন।

এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল মনীষ দেওয়ান। তাঁদের নেতৃত্বে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এতে অংশ নেন।
​প্রার্থনাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সকলে সমবেতভাবে প্রার্থনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবো জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কদীশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, জেলা বৌদ্ধ ফোরামের সভাপতি প্রফেট বড়ুয়াসহ বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা

আপডেট টাইম : ১২:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫