ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দৌলতপুরে প্রস্তুতি সভা সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান, বাচ্চু মোল্লার বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

গ্রামের মানুষের কাছে পরিচিত করতে দৌলতপুরে ভারোত্তোলন প্রতিযোগিতা

ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়ায় নবান্ন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো ভারোত্তোলন প্রতিযোগিতা। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর জেলার প্রতিযোগীরা অংশ নেন। প্রতি বছর ভিন্ন ভিন্ন খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে নবান্ন উৎসব উপলক্ষে ভারোত্তোলন খেলা গ্রামের মানুষের কাছে পরিচিত করতে আয়োজন করা হয় প্রতিযোগিতার। মঙ্গলবার বিকেলে গ্রামের মানুষ খেলা দেখার জন্য ধর্মদহ পশ্চিমপাড়া সঃপ্রাঃ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। প্রথমবার ভারোত্তোলন খেলা দেখে আনন্দিত তারা। প্রতিবছর খেলার আয়োজনের দাবি গ্রামবাসীর।

গ্রামে গঞ্জে ভারোত্তোলনকে জনপ্রিয় করার জন্যই অংশ নেন খেলোয়াড়রা। ভারত্তোলক প্রতিযোগী মো. রাসেল বলেন, নবান্ন উৎসব আরো সুন্দর করার জন্য, নবীনদের আরো উৎসাহ দেওয়ার জন্য গ্রামে গ্রামে এই খেলার আয়োজন করা দরকার।

প্রতিবছরই নবান্ন উৎসবে নানা ধরনের খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজক। ধর্মদহ পশ্চিমপাড়া সঃপ্রাঃ বিদ্যালয়ে ভারোত্তোলন প্রতিযোগিতার আহ্বায়ক মানজারুল ইসলাম খোকন বলেন, এই খেলাটা গ্রামের মানুষ কখনো দেখেনি। আমরা চেষ্টা করবো প্রতিবছর খেলার আয়োজন করার।

প্রতিযোগিতায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোয়াজ্জেম হোসেন জীমনাস্টিক ক্লাবের ১৫ জন ভারত্তোলক অংশ নেন। এতে ১২৫ কেজি ওজন উত্তোলন করে চ্যাম্পিয়ন হন মেহেরপুরের ইমরান।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

গ্রামের মানুষের কাছে পরিচিত করতে দৌলতপুরে ভারোত্তোলন প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৭:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১