ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেপ্তার আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা এনজিওতে ফাঁকা চেক-স্ট্যাম্প দিয়ে বিপাকে চাপাই এর রুমা শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে

নওগাঁর মান্দায় প্রধান শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বই বিতরণ অনুষ্ঠান বন্ধ ও প্রধান শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টা কালব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিফল চন্দ্র মন্ডল বলেন, সমবার বই বিতরণ অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল কুমার প্রামানিক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফাসহ ১০-১৫ জন বহিরাগত আকষ্কিকভাবে বিদ্যালয়ে প্রবেশ করে বই বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেয়।

এ সময় তারা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের ধাক্কাধাক্কি, গালিগালাজ ও লাঞ্চিত করে। তাদের আকষ্কিক হামলায় ছাত্রছাত্রীরা প্রাণ ভয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি ওই দিনই মান্দায় থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন, সেলিম উদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য ময়নুর সুলতান, মমতাজ উদ্দীন প্রমুখ। মানববন্ধনে বক্তারা গত ১ জানুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল কুমার প্রামানিক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা সহ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকলের শাস্তির দাবী জানান। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্কুলে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ

নওগাঁর মান্দায় প্রধান শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৮:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২