ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন, গোলাম মোস্তফা গোলাম

কাজী মোস্তফার রুমি, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নঙ্গিনাবাড়িতে অনুষ্ঠিত সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।

আজ ১৮ জুলাই রোজ শনিবার বিকেল ৩:০০ ঘটিকায় নঙ্গিনাবাড়ি খেলার মাঠে নাগরপুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে মোঃ শুভ সরকারের সঞ্চালনায় তিনি এই খেলার শুভ উদ্বোধন করেন।

খেলা উদ্বোধনের শুভেচ্ছা বক্তব্যে তিনি আগামী নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণও করেন তিনি।

তিনি এমন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল আয়োজক, পৃষ্ঠপোষক ও ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী দিনেও তিনি এই সকল আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত ফুটবল খেলায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিপুল সংখ্যক তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর দুই দলের অংশগ্রহণে জমজমাট ফাইনাল ম্যাচ শুরু হয়। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

স্থানীয়দের মতে, নঙ্গিনাবাড়ির এই সুপার ফাইনাল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি অনন্য আয়োজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন, গোলাম মোস্তফা গোলাম

আপডেট টাইম : ০৯:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬