ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

বিদ্যুতের দাম তিন কারণে বাড়েনি।

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তিন কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনে সাড়া দেয়নি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বিদ্যুতের দাম না বাড়ানোর প্রসঙ্গে ব্যাখ্যা দেন।
বিপিডিবির প্রস্তাবে সাড়া না দেয়ার বিষয়ে কমিশন জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বিপিডিবি যে আবেদন করেছে, সেখানে বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের ফলে ভোক্তা পর্যায়ে অনিবার্য প্রভাব নিয়ে কোনো সুস্পষ্ট পর্যালোচনা নেই। এ ছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর কারণে দ্রব্যমূল্য ও মানুষের জীবনযাত্রায় কীরূপ প্রভাব পড়বে তা নিয়ে কোনো ব্যাখ্যা নেই।
দ্বিতীয়ত, বিপিডিবির আবেদনে তথ্য-উপাত্তের অস্পষ্টতার কারণে দাম বাড়ানোর আবেদনটি যথাযথভাবে বিশ্লেষণ করা যায়নি।
তৃতীয়ত, বিপিডিবির পাশাপাশি অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ কিনে থাকে, যার তথ্য আবেদনে উল্লেখ করা হয়নি।
মূলত এ তিন কারণেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম পরিবর্তন না করে দাম বাড়ানোর আবেদন খারিজ করেছে বিইআরসি।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

বিদ্যুতের দাম তিন কারণে বাড়েনি।

আপডেট টাইম : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২