ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা

রুয়েটে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “ইউআরপি”

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩.৩০ মিনিটে রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর চ্যাম্পিয়ন দল ইউআরপি বিভাগ ও রানার আপ দল আইপিই বিভাগের হাতে শিরোপা তুলেন দেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

আইপিই বিভাগ বনাম ইউআরপি বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আইপিই বিভাগ প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আইপিই বিভাগ প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। আইপিই বিভাগের দেওয়া ১১১ রানের টার্গেট এর জবাবে ইউআরপি বিভাগ ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ আয়োজক কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মোঃ জগলুল সাদত, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান রিপন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক মোঃ আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

রুয়েটে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “ইউআরপি”

আপডেট টাইম : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১