ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

সালথার ভ্রাম্যমান আদালতের অভিযান ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় ফসলী জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও রাস্তায় বিট বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করার দায়ে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ২ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার এই জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুঘোলদিয়া গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে ব্যবসার উদ্দেশ্যে বালু উত্তোলন করছে ব্যাবসায়ী। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ হাসিব সরকার সেখানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজারের মালিকসহ ২জন কে আটক করেন।

এসময় রাস্তার উপর দিয়ে অবৈধভাবে বালির পাইপ স্থাপন ও বালি উত্তোলনের দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ৫ হাজার করে দু-জনকে মোট ১০ হাজার টাকা জরিমানাসহ পাইপ কেটে বিনষ্ট করা হয়। এছাড়া রাস্তায় পাইপ বসানোয় দূর্ঘটনায় আহত একজনের চিকিৎসা ব্যয় বহনের জন্য আরো ২০ হাজার টাকা আদায় করে আহতকে প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, সালথা উপজেলায় বালু উত্তোলন বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। অবৈধভাবে বালু-উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এটা অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

সালথার ভ্রাম্যমান আদালতের অভিযান ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৪:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০