ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন, কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। খতিয়ানভুক্ত জমি জোরপূর্বক দখল,হামলা ও লুটপাটের অভিযোগ দৌলতপুর উপজেলা তাঁতী দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত, বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না: রউফ  চৌধুরী হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা হোসেনপুর  বিএনপির কোরআন খতম ও গরীর দুস্থদের  মাঝে খাবার বিতরণ। পঞ্চগড়ে ট্রাকচাপায় সরকারি কর্মচারী নিহত 

সাপাহারে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক পদে গোয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল হক সমিতির সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পূর্ন হয়। সন্ধ্যায় ভোট গননা শেষে বিজয়ী শিক্ষক নেতাদের নাম ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার খোট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুর রহমান।

প্রিজাইডিং অফিসার মাহাবুর রহমান জানান, সভাপতি পদে ২০৬ ভোট পেয়ে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সাধারণ সম্পাদক পদে ২৪৮ ভোট পেয়ে গোয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে ৩০৬ ভোট পেয়ে মির্জাপুর জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে ২৫৯ ভোট পেয়ে পিছলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে ২৬০ ভোট পেয়ে কোচকুড়লিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত সভাপতি আব্দুল মতিন ও সম্পাদক আইনুল হক সকল ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির কল্যানে কাজ করবেন বলেও জানান তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন,

সাপাহারে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০