ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

হরিপুরে ইউএনও কার্যালয়ে নিয়োগের নথিপত্র ছিনিয়ে নিলেন-বিএনপির সভাপতি জামাল উদ্দিন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মব সৃষ্টি করে নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

নিয়োগ কমিটি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া ও পরিচ্ছন্নতা কর্মী) পদে (১৩ মার্চ) শুক্রবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে নিয়োগের জন্য ৮ জন পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষা শেষে নিয়োগ বোর্ড মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন স্বদলবল নিয়ে ইউএনও’র কক্ষে প্রবেশ করেন। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বাকবিতণ্ডার এক পর্যায়ে মব সৃষ্টি করে টেবিল থেকে পরীক্ষার নথিপত্র, লিখিত পরীক্ষার খাতা ও ভাইভার কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে।

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বিএনপি নেতা জামাল উদ্দীনকে বলতে শোনা যায় আমি আমার মহাসচিবের সাথে (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) এ বিষয়ে কথা বলে গাড়িতে উঠেছি। আপনি নিয়োগ নিয়ে বানিজ্য শুরু করেছেন। তিনি আরো বলেন, ফ্যসিস্টদের নিয়োগ দেবেন এটা মানা হবে না। আপনি নিয়োগ দেবেন আমরা কি ললিপপ চুষবো এটা হবেনা।

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আমরা নিয়ম মেনেই পরীক্ষা নিচ্ছিলাম। হঠাৎ জামাল উদ্দীন ও তার লোকজন এসে আমাদের সামনে থেকেই সব কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনের মুঠোফোনে শনিবার দুপুর ১২,০৬ একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাকিম আজাদ মুঠোফোনে বলেন,এ বিষয়ে ৯জনের নাম ও অজ্ঞানামা ৩০-৩৫ জনকে অভিযুক্ত করে রাতেই মামলা হয়েছে, যা তদন্ত চলছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, নিয়োগ বোর্ড আমার কক্ষে বসে কাজ করছিল। এ সময় কিছু লোক এসে মব সৃষ্টি করে পরীক্ষার নথিপত্র নিয়ে যায়। এ বিষয়ে নিয়োগ কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

হরিপুরে ইউএনও কার্যালয়ে নিয়োগের নথিপত্র ছিনিয়ে নিলেন-বিএনপির সভাপতি জামাল উদ্দিন

আপডেট টাইম : ০৩:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬