ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দৌলতপুরে প্রস্তুতি সভা সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান, বাচ্চু মোল্লার বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিষিদ্ধ পিকে

ফাইল ছবি

লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানেই আছে ভ্যালেন্সিয়া। নিকট প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পরের রোববারের (২৭ নভেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারবেন না জেরার্ড পিকে। লিগানেসের বিপক্ষে ৩-০ গোলে বার্সেলোনা জয় পাওয়ার দিনই যে মৌসুমে তার পঞ্চম হলুদ কার্ডটি দেখে ফেলেছেন এই ডিফেন্ডার!

লিগানেসের বিপক্ষে ম্যাচের আধা ঘন্টা পেরুতেই হলুদ কার্ড দেখেন পিকে। নর্দিন আম্রাব্যাটের সঙ্গে বল ট্যাকলের সময় এই ঝামেলা হয়েছে তার। আপিলটা এসেছিল বার্সার পক্ষ থেকেই। অথচ রেফারি উদিয়ানো ম্যালেনকো দৌঁড়ে এসে হলুদ কার্ড দেখিয়ে দেন পিকেকে।

বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে রেফারি ম্যালেনকোর কাছে অভিযোগ করেছিলেন। ম্যাচশেষে তাই সিদ্ধান্ত নিয়ে ভীষণ অসন্তোষ প্রকাশ করলেন তিনি।

ভালভার্দে মনে করছেন, প্রতিপক্ষ দোষ করলেও ঘরের দর্শকদের চাপে পিকেকে কার্ড দেখিয়েছেন রেফারি। তিনি বলেন, ‘আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। কেননা আম্রাব্যাটই গায়ে ধাক্কা লাগিয়েছিল, চ্যালেঞ্জটা দিয়েছিল সে। তবে ঘরের দর্শকরা চাপ তৈরি করে (কার্ডের জন্য)। আমার মনে হয়, এটা এমন একটা ফাউল ছিল যেটা আমাদের পক্ষে যেতে পারতো।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিষিদ্ধ পিকে

আপডেট টাইম : ০১:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭