ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু”

পিছিয়ে পড়েও ম্যানইউয়ের দুর্দান্ত জয়

ফাইল ছবি

চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত ছিল ইউনাইটেডের। তবে মাঝ পথে দলের মূল খেলোয়াড়দের ইনজুরিতে কিছুটা খেই হারিয়ে ফেলেন। অবশেষে ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন পগবা-ইব্রাহিমোভিচরা। এতেই ঘরের মাঠে পিছিয়ে পড়েও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মরিনহোর দল।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলতে থাকে। তবে উল্টো এক আক্রমণে ম্যাচের ১৪ মিনিটে পিছিয়ে পরে দলটি। ইংলিশ ফরোয়ার্ড ডুয়াইট গেইলের গোলে লিড নেয় নিউক্যাসল।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচের ৩৭ মিনিটে দলকে সমতায় ফেরান মার্শিয়াল। ডান দিক থেকে পল পগবার ক্রসে হেডে বল জালে জড়ান ফরাসি এই ফরোয়ার্ড। আর বিরতিএ ঠিক আগে স্বদেশি মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের ক্রসে হেডে দলকে ২-১ লিড এনে দেন ইংল্যান্ডের ডিফেন্ডার ক্রিস স্মলিং।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানইউ। ম্যাচের ৫৪ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের হেডে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে দেন ফরাসি মিডফিল্ডার পগবা। ৭০ মিনিটে স্পেনের হুয়ান মাতার পাস থেকে দলের চতুর্থ গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা জ্লাতান ইব্রাহিমোভিচকে ম্যাচের ৭৭ মিনিটে মার্শিয়ালের বদলি নামান কোচ। তবে বাকি সময়ে মাঠে ফেরাটাকে রাঙানোর মতো কিছু করতে পারেননি সুইডেনের এই ফরোয়ার্ড। এ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দিকের অন্য ম্যাচে গাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুইনের গোলে লেস্টার সিটিকে হারিয়েছে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকো ৪-০ গোলে হারিয়েছে চেলসি। ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি

পিছিয়ে পড়েও ম্যানইউয়ের দুর্দান্ত জয়

আপডেট টাইম : ০১:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭