ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ রাজশাহী জেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (পবা-মোহনপুর ৩ আসন) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মেরাজ উদ্দিন মোল্লা (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (০৯ মে) রাত পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।মরহুমের জানাজার নামাজ দুপুর ২ টায় শেষ হয়ে পারিবারিক কবরস্থানে তার শেষ কার্য সম্পন্ন হয়।

পরিবারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন ধরেই তিনি (মেরাজ মোল্লা) ফুসফুসে সংক্রমণসহ ছোটখাট বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর গত ২৮ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। তার শ্বাসকষ্টসহ জ্বর দেখা দিলে মেরাজ উদ্দিন মোল্লার করোনার নমুমা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

এরপর গত ৩০ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবণতি হলে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের ব্যবস্থাপনায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে গত ৩ মে তাকে রামেক হাসপাতাল থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত পৌনে ১০ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই

আপডেট টাইম : ০৬:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১